বৈষম্যবিরোধীদের ওপর ছাত্রদলের দুই দফা হামলা, আহত ৭

১৭ এপ্রিল ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে © সৌজন্যেপ্রাপ্ত

চট্টগ্রামের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রথমে এ হামলার ঘটনা ঘটে।

হামলার ঘটনায় মামলা করতে গেলে দ্বিতীয় দফায় সন্ধ্যা ৭টার দিকে আকবর শাহ থানার ফটকের সামনে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। দুই দফা হামলার ঘটনায় তাদের মোট ৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

জানা গেছে, কলেজের গভর্নিং বডির এক সদস্য ও বিএনপি নেতা সিরাজ উদ্দিনকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তার বিরুদ্ধে হিসাব বিজ্ঞান শাখার প্রভাষক জুলেখা বেগম কিছু খারাপ মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। এর জের ধরে জুলেখা বেগমকে কলেজে আসতে নিষেধ করেন ওই বিএনপি নেতা।

আজ ওই শিক্ষক কলেজে এলে তার সঙ্গে বিএনপি নেতার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা ওই সদস্যের সঙ্গে তর্কে জড়ান। তখন হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্রদের চট্টগ্রাম মহানগরের সংগঠক শরীফ উদ্দিন বলেন, ‘সিরাজ উদ্দিন কলেজে এলে শিক্ষার্থীরা ম্যাডামের সঙ্গে বিএনপি নেতার দুর্ব্যবহারের প্রতিবাদ জানায়। তখন ছাত্রদলের ছেলেরা হামলা করে। এতে আমাদের ছয়জন আহত হয়। পরে থানায় মামলা করতে গেলে থানা ফটকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে আরেকজনকে পিটিয়ে আহত করে। বর্তমানে আমরা থানার ভেতরে। থানা ফটকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আছেন। বিএনপির নেতা-কর্মীরা ফটকের বাইরে অবস্থান নিয়েছে।

জানতে চাইলে ছাত্রদল চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক সাইফুল আলম বলেন, ‘একটা ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে এই ভুল বুঝাবুঝির অবসান হয়েছে।’

 

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9