আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

১৭ এপ্রিল ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১১ PM
মো. শাহের আলম মুরাদ

মো. শাহের আলম মুরাদ © সংগৃহীত

ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে ডিবি।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ এপ্রিল (রোববার) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত একটি মিছিলের নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ। মিছিলটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। শাহে আলম মুরাদকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে উঠে বিভিন্ন মহল।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬