বিএনপির মিছিলে হামলা মামলায় কৃষকলীগের সভাপতি গ্রেপ্তার

১৬ এপ্রিল ২০২৫, ১১:৪২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ার

কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ার © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃষকলীগের সভাপতি নুরুল আনোয়ার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে তাকে আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আনোয়ার দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় এক একর সরকারি জমি দখল করে ‘হাসনাত পার্ক’ নামে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেন।

এছাড়া, আনোয়ারের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনেরও একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, "আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পতিত স্বৈরাচারী সরকারের আমল থেকেই নানা অপকর্মের অভিযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। আজ আমরা তাকে আটক করতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন, নুরুল আনোয়ারের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রত…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬