মার্কিন পুরস্কার প্রত্যাখ্যান করায় উমামাকে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিশেষ সম্মাননা

১৪ এপ্রিল ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন উমামা ফাতেমা

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন উমামা ফাতেমা © সংগৃহীত

জুলাই  আন্দোলনে  অংশ নেওয়া নারীদের সাহসিকতার জন্য যুক্তরাষ্ট্রের ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।  এবার উমামার এই সাহসী ভূমিকার জন্য তাকে এবার বিশেষ সম্মাননা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে অনুষ্ঠিত এক নৈশভোজ অনুষ্ঠানে উমামাকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় উমামা ছাড়া আরও উপস্থিত ছিলেন আনিকা তাহসিনা ও আয়শা সিদ্দিকা।

এর আগে, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা এবং মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষপাতদুষ্ট অবস্থানকে দায়ী করে মার্কিন অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেন তিনি।   

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা সব সময় এমন পদক্ষেপ মনে রাখব। তা আমাদের শক্তি দেয় এবং শুধু ফিলিস্তিনিদের কাছেই নয়, বরং বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠায়। আমরা লড়াই করছি, সংগ্রাম করছি এবং কষ্ট পাচ্ছি। তবে আমরা একা নই।’

এ বিষয়ে উমামা ফাতেমা বলেন, ‘ফিলিস্তিনের জনগণ যা সহ্য করছে তা অকল্পনীয়। তার তুলনায় পুরস্কার প্রত্যাখ্যান করার কাজ কিছুই নয়। একজন মানুষ হিসেবে আমি শুধু নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করেছি। বাংলাদেশের ছাত্র হিসেবে আমরা প্রতিরোধ উত্তরাধিকারসূত্রে পেয়েছি এবং আমাদের সেই উত্তরাধিকার মেনে চলতে হবে।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মৌন …
  • ১৬ মে ২০২৬
বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছ…
  • ১৬ মে ২০২৬
‘আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর’
  • ১৬ মে ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৬ মে ২০২৬
প্রাথমিকের মিড ডে মিলে নিম্নমানের খাবার পেলে মামলা
  • ১৬ মে ২০২৬
মেহেরপুরে দিনে-দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ভ…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081