পাকিস্তানের জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের অংশগ্রহণ

১৪ এপ্রিল ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার © সংগৃহীত

ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে পাকিস্তান হাইকমিশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমাদ মারুফ।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দলের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছাবাণী পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের কাছে হস্তান্তর করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।

অনুষ্ঠানে জামায়াত নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছ…
  • ১৬ মে ২০২৬
‘আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর’
  • ১৬ মে ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৬ মে ২০২৬
প্রাথমিকের মিড ডে মিলে নিম্নমানের খাবার পেলে মামলা
  • ১৬ মে ২০২৬
মেহেরপুরে দিনে-দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ভ…
  • ১৬ মে ২০২৬
জুলাই থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশ কার্যকর নিয়ে যা জান…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081