জয়নুল আবেদিন ফারুকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

১৩ এপ্রিল ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © টিডিসি ফটো

জামায়াত নিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের বক্তব্যকে অসত্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

রবিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক গত ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকিট দেওয়া শুরু করেছে’ মর্মে যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এ বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তিনি জামায়াতের বিরুদ্ধে আজগুবি, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন।

তার মতো একজন ব্যক্তির মুখে এ ধরনের বক্তব্য মানায় না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবেদিন ফারুক ইসলামী দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এভাবে বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর।

বিবৃতিতে তিনি বলেন, নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করেই জামায়াত সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: জামায়াত
খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলি…
  • ১৬ মে ২০২৬
জকসুর মেডিক্যাল ক্যাম্পে থাকছে বিনামূল্যে ১০ টেস্টসহ ১১টি স…
  • ১৬ মে ২০২৬
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
  • ১৬ মে ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • ১৬ মে ২০২৬
ভালো রেজাল্ট করা নারী শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্…
  • ১৬ মে ২০২৬
শিক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081