নতুন কমিটির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

২৭ জানুয়ারি ২০১৯, ০৭:২৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মোমিনুল হক সুমন ও সাউর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেমায়েদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সৈকত দাশ। 

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে মহানগর কমিটির  মেয়াদ ১ বছর। অথচ বর্তমান নগর কমিটি সাড়ে ৫ বছর অতিক্রম করছে। বর্তমান কমিটি এই সাড়ে ৫ বছরে নগরের আওতাধীন ১৫ থানা, এমইএস কলেজ, সিটি কলেজ, ইসলামিয়া কলেজ, কর্মাস কলেজ, মহসিন কলেজ কমিটি করতে ব্যর্থ হয়েছে। এছাড়া বর্তমান ২৯১ সদস্যবিশিষ্ট কমিটির অধিকাংশ নেতাই বিবাহিত এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। নগর ছাত্রলীগ কর্মসূচি দিলে তাদের ১০-১৫ জনের বেশী পাওয়া যায় না। 

এমন অবস্থায় আমরা মেয়াদ উত্তীর্ণ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবি জানাচ্ছি। অবিলম্বে নতুন কমিটি গঠন না করলে কঠোর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেন বক্তারা।

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন এমইএস কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল মালেক, মুনির হোসেন, পাহাড়তলি কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, নগর ওয়ার্ড নেতা রাকিবুল ইসলাম, মিজান হোসেন অন্তু, শোভন চৌধুরী, মেসকাত ফারাবি প্রমুখ।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬