আ. লীগের মন্ত্রী-এমপিদের সন্তানরা ভারতের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন

১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
নিউটাউন এলাকা

নিউটাউন এলাকা © ফাইল ছবি

আগস্ট পট পরিবর্তনের আগে এবং পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ নিষিদ্ধ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের অধিকাংশই সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে চলে গেছেন। কলকাতায় গিয়ে সন্তানদের সেখানকার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছেন।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, নিউটাউন এলাকায় আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রভাবশালী সাবেক মন্ত্রী এবং এমপিরা থাকছেন। এর মধ্যে দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অন্যতম। এছাড়া এ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও ফ্ল্যাট ভাড়া করে থাকছেন।

জানা গেছে, ৫ আগস্টের পর কয়েক মাস দেশে অবস্থানের পর ‘সবুজ সংকেত’ পেয়ে সীমান্ত পেরিয়ে ভারতের কলকাতায় চলে ওবায়দুল কাদের, সাদ্দাম ও ইনান।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাওয়ার সময় সাদ্দাম ও ইনানকে সঙ্গে নিয়ে যান। তারা তিনজন বাংলাদেশের কোনো একটি সীমান্ত দিয়ে পালিয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং-এ চলে যান। এরপর সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকে নিয়ে সেখানেই অবস্থান করেন। পরে সুবিধাজনক সময়ে তারা কলকাতায় চলে যান। 

নাম অপ্রকাশিত রাখার আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, কলকাতার অভিজাত এলাকা হিসেবে পরিচিত রাজারহাট নিউটাউনের মতো অভিজাত এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন সাদ্দাম ও ইনান। তবে তাদের ফ্ল্যাটের ভাড়ার উৎস কি সেটি তারা জানেন না।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9