বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

১২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

নেত্রকোনা মদন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজ শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও প্রধান সড়কে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে এলাহী টুটন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল  হাসান, আল মনসরুল আলম আরিফ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামূল হক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, ২০২২ সালের ৯ এপ্রিল মদন উপজেলা বিএনপির সম্মেলন শেষে নির্বাচনের মাধ্যমে নূরুল আলম তালুকদার সভাপতি ও রফিকুল ইসলাম আকন্দ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কমিটি গঠন করতে পারেননি তারা। তাই এই দুজনকে অব্যাহতি ও বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলি…
  • ১৬ মে ২০২৬
জকসুর মেডিক্যাল ক্যাম্পে থাকছে বিনামূল্যে ১০ টেস্টসহ ১১টি স…
  • ১৬ মে ২০২৬
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
  • ১৬ মে ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • ১৬ মে ২০২৬
ভালো রেজাল্ট করা নারী শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্…
  • ১৬ মে ২০২৬
শিক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081