ঢাবির হলে হলে ফিলিস্তিনের পতাকা

১২ এপ্রিল ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৯ AM
ঢাবির বিভিন্ন ভবনে ওড়ানো ফিলিস্তিনের পতাকা

ঢাবির বিভিন্ন ভবনে ওড়ানো ফিলিস্তিনের পতাকা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) বিভিন্ন হল ও অনুষদের ভবনে ফিলিস্তিনের পতাকা ওড়ানো হয়। ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদসহ গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

ছাত্রশিবিরের পূর্ব ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টিএসসিতে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একে একে বিভিন্ন হল ও অনুষদের ভবনেও উত্তোলন করা হয়েছে।

আরো পড়ুন: চারুকলায় আগুনে পুড়ল ‍আনন্দ শোভাযাত্রার ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খানসহ‌ শাখা‌ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকতে দেখা গেছে।

শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ফিলিস্তিনের পতাকার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর মাধ্যমে একটি জাতির সঙ্গে আরেকটি জাতির মেলবন্ধনের বহিঃপ্রকাশ উপস্থাপন করা হয়েছে। এটা একটা জাতীয় ইস্যু, যে কেউ করতে পারে।

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলি…
  • ১৬ মে ২০২৬
জকসুর মেডিক্যাল ক্যাম্পে থাকছে বিনামূল্যে ১০ টেস্টসহ ১১টি স…
  • ১৬ মে ২০২৬
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
  • ১৬ মে ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • ১৬ মে ২০২৬
ভালো রেজাল্ট করা নারী শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্…
  • ১৬ মে ২০২৬
শিক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081