মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করবে গণঅধিকার পরিষদ

১২ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ © সংগৃহীত

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে দলগতভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (১১ এপ্রিল) দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, গণঅধিকার পরিষদের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ১২ এপ্রিল (শনিবার) দুপুর ১টার মধ্যে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আবু হানিফ জানান, গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণঅধিকার পরিষদ এই কর্মসূচিতে অংশ নেবে। তারা এই গণজমায়েতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। এই কর্মসূচিতে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, আলেম-ওলামা, খেলোয়াড় ও মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9