বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

১২ এপ্রিল ২০২৫, ০১:০৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
বিএনপি নেতা জামায়াতের ফরম পূরণ করছে

বিএনপি নেতা জামায়াতের ফরম পূরণ করছে © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেন দল পাল্টে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন তিনি। 

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বিএনপি নেতা আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, পৌর শহরের মণ্ডলপাড়ায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া আলী হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি।’

জামায়াতের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক  ড. সামিউল হক ফারুকী বলেন, যেকোনো ব্যক্তি আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারেন।

অন্যদিকে,উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব বলেন, ‘রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখান থেকে দু-একজন অন্য দলে যোগ দিলে এতে দলের তেমন কোনো ক্ষতি হবে না। তবে আলী হোসেন বিএনপির একজন নিবেদিত ও বলিষ্ঠ কর্মী ছিলেন।’

এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

খাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গুলি…
  • ১৬ মে ২০২৬
জকসুর মেডিক্যাল ক্যাম্পে থাকছে বিনামূল্যে ১০ টেস্টসহ ১১টি স…
  • ১৬ মে ২০২৬
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
  • ১৬ মে ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর
  • ১৬ মে ২০২৬
ভালো রেজাল্ট করা নারী শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্…
  • ১৬ মে ২০২৬
শিক্ষামন্ত্রীকে যে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081