বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

১১ এপ্রিল ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মৈশাদি এলাকায় বিএনপিকর্মী  মফিজ হাওলাদার সঙ্গে নওমালা ইউনিয়ন ওয়ার্ড শ্রমিক দল সভাপতি  হান্নান হাওলাদারের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে  ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজ হাওলাদারকে মারধর করে হান্নান হাওলাদারের লোকজন। এই মারধরের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে মফিজের স্ত্রীর বড় ভাই কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হান্নানের বাড়িতে হামলা চালায়। 

এ সময় হান্নানের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জহির ও তার সহযোগীদের সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে জহিরকে আটক করে পিটুনি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জহিরসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতদের মধ্যে জহির উদ্দিন (৬০), তাঁর ছেলে মো. তানভীর (২৯) ও ফকরুল ইসলামকে (৪৫) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কবির হোসেন কিবরিয়া (৪৫) নামে একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা জহির উদ্দিনের ভগ্নিপতি মফিজুর হাওলাদারের ভাষ্য, তাকে মারধর করার বিষয়ে জিজ্ঞেস করতে তার স্বজনরা হান্নান হাওলাদারের বাড়িতে গেলে হান্নানের লোকজন তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

হান্নান হাওলাদারের স্বজন কবির হোসেন ও মো. হান্নান বলেন, মফিজুর অন্য এলাকার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের পিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দিয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9