যারা চাঁদাবাজি করে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না: ফয়জুল করীম

১১ এপ্রিল ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম

প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন দিলে সেটি প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেছেন, প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে। পরে হবে জাতীয় নির্বাচন।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর উপজেলা বাস টার্মিনাল এলাকায় আয়োজিত ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করি না। যারা চাঁদাবাজি করে, তাদেরকে আর ক্ষমতায় দেওয়া যাবে না। বিগত আমলে বিএনপি সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকার পর্যন্ত বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দিয়ে দেশ চলে না।

সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্ব ও সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দীন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, জেলা যুব আন্দোলনের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।

পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9