জামায়াত কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার, বিনিয়োগ নিয়ে আলোচনা

১১ এপ্রিল ২০২৫, ০৬:২৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪২ AM
জামায়াতে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার

জামায়াতে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মি. ডেরেক লোহ। শুক্রবার (১১ এপ্রিল) হাইকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনপূর্বক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।

জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

প্রতিনিধি দলটি জানায়, সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিনিয়োগ ও উন্নয়ন অংশীদার। তারা ভবিষ্যতে বাংলাদেশে আরো অধিক বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

ট্যাগ: জামায়াত
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9