জাতীয় নাগরিক কমিটি থেকে নারী নেত্রী বহিষ্কার

১০ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৬ AM
দিলশাদ আফরিন ও নাগরিক কমিটির লোগো

দিলশাদ আফরিন ও নাগরিক কমিটির লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক কমিটি থেকে সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী কাজের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, ‘এই চিঠির মাধ্যমে আপনাকে জানানো যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সব অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এ ব্যাপরে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জানান, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল। জাতীয় নাগরিক কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় গত ৮ এপ্রিল তাকে দল থেকে বহিষ্কার করে। 

তিনি আরো বলেন, আফরিন জাতীয় নাগরিক কমিটির শহিদ আহত কল্যাণ সেলের কোনো দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহিদ ও আহত পরিবারের আর্থিক বিষয় নিয়ে কাজ করেছেন। যা নিয়ে জাতীয় নাগরিক কমিটি অবগত ছিলো না।

ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬