শহীদ হৃদয়ের পরিবারকে এক লক্ষ টাকা সাহায্য প্রদান উপজেলা ও পৌর বিএনপির

১০ এপ্রিল ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শহীদ হৃদয়ের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগীতা প্রদান

শহীদ হৃদয়ের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগীতা প্রদান © সংগৃহীত

জুলাই অভ্যূত্থানে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশিকুর রহমান হৃদয় (১৭)। গত শুক্রবার (৪ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাউফল উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির একটি প্রতিনিধিদল শহীদ হৃদয়ের কবর জিয়ারত করেন এবং নগদ এক লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করেন।

এ সময় বাউফল উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কবির বিএনপির সাবেক সভাপতি বলেন, "শহীদ আশিকুর রহমান হৃদয় আমাদের প্রেরণা, আমাদের সাহস। তার আত্মত্যাগ ছাত্র সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি  সব সময় তার পরিবারের পাশে থাকবে—এটাই আমাদের অঙ্গীকার কিন্তু জুলাই ফাউন্ডেশন আহত হৃদয়ে কোন প্রকার আর্থিক সাহায্য প্রদান করে নেই বরঞ্চ তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ ও আহত পরিবারকে টাকা না দেওয়া হয়রানি করা এবং সত্যিকার অর্থে যারা জুলাই আগস্ট আন্দোলনের আহত নিহত হয়েছে তাদের কোন প্রকারের আর্থিক সাহায্য না দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে এরই ফলশ্রুতিতে চিকিৎসার অভাবে এই জুলাই আগস্ট আন্দোলনের সত্যিকারের বীর কে হারালাম  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাউফল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি  সব সময় নিহত হৃদয়ের পরিবারের পাশে থাকবে

তিনি আরো বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আহত চিকিৎসা এবং শহীদদের আর্থিক সুবিধা প্রদান করতে জুলাই ফাউন্ডেশন গঠন করা হলেও ফাউন্ডেশনের হর্তাকর্তারা আহতদের পাশে না দাঁড়িয়ে নতুন রাজনৈতিক দল গঠনে মড়িয়া। এ আন্দোলনের ফসল যে একটি গোষ্ঠী চুরি করেছে তা এখন দিন দিন প্রকাশিত হচ্ছে। এই গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের আহত এবং শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছে। যার প্রমাণ হলো গত আট মাসেও আহত হৃদয়ের পাশে তারা দাঁড়ায়নি যার জন্য শহীদ হৃদয়ের যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি।এর আগে আশিকুর রহমান হৃদয় গত ১৮ জুলাই যাত্রাবাড়ীতে মিছিলে গেলে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। দীর্ঘদিন মৃত্যুযন্ত্রণা ভোগের পর অবশেষে গত ৪ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পশ্চিম যৌথা গ্রামের রিকশা চালক আনসার হাওলাদার চার সন্তানের মধ্যে শহীদ হৃদয় সবার ছোট।

এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মালেক খান, বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ফিরোজসহ বাউফল উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9