বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের

১০ এপ্রিল ২০২৫, ০১:১৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৩ PM
জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনা জমা দেয় দলটি

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনা জমা দেয় দলটি © সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’ নামে রাষ্ট্রের নতুন নামকরণের প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনা জমা দেয়। তারা কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে তাদের লিখিত মতামত তুলে ধরেন।

লিখিত মতামতে দলটি উল্লেখ করে যে, রাষ্ট্রের নামের মধ্যে জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হওয়া উচিত, এবং সেই উদ্দেশ্যে তারা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করেছেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এবং সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

ট্যাগ: সংস্কার
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬