বিএনপি নেতার উপর অতর্কিত হামলা 

০৯ এপ্রিল ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:১৬ PM
আহত বিএনপি নেতা ও তার ছেলে

আহত বিএনপি নেতা ও তার ছেলে © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতা আরজু খানের উপর অতর্কিত হামলায় তিনি ও তার ছেলে তারেকসহ দুইজন আহত হয়েছে। বুধবার (৯এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বিবি স্কুল এন্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

আরজু খানকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আরজু খান দিলপাশার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অভিযোগ উঠেছে উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান আব্দুল হান্নান এর লোকজন আরজু খানের উপর এই হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার দিলপাশার ইউনিয়ন বিবি স্কুল এন্ড কলেজে বুধবার সকালে ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় অংশগ্রহণের জন্য বিবি কলেজ এন্ড স্কুলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক এবং জনপ্রতিনিধি হিসেবে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হন ইউনিয়ন বিএনপি নেতা আরজু খান।

পরিচিতি সভার শেষে বিবি কলেজ এন্ড স্কুলের গেটে পৌঁছালে হঠাৎ আব্দুল হান্নানের ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আরজু খানের মাথার মাঝ বরাবর আঘাত করা হয় এবং শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়। তার ছেলে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় দুই স্থানে আটটি সেলাই রয়েছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপি নেতা আরজু খানের ছেলে তারেক জানান, তিনি ও তার পিতা দুজনেই কলেজ থেকে বের হচ্ছিলেন। এমন সময় হান্নান চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগের দিলপাশার ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্রাট হোসেন, আল আমিন, তাজ উদ্দীন, আমিনুলসহ সাত আট জন তার বাবার উপর হামলা চালায়।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়টি শুনার পরপরই তিনি ঘটনাস্থলে তার ফোর্স মোতায়নসহ হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। পূর্বের বিরোধের জের ধরে একটি মহল হামলা চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিলছে না এমপিও, এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত বিএম ও কারিগরি শি…
  • ১৬ মে ২০২৬
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজন করল বিইউবিটি
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
পে-স্কেল কার্যকর হবে যেভাবে
  • ১৬ মে ২০২৬
ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে চীন সফরে ডাকসুর ১৫ নেতা
  • ১৬ মে ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, পদ…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081