বিভিন্ন কায়দায় আ’লীগের দোসররা লুটপাট-ভাঙচুর করছে: টুকু

০৮ এপ্রিল ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM
সুলতান সালাউদ্দিন টুকু

সুলতান সালাউদ্দিন টুকু © সংগৃহীত

আওয়ামী লীগের দোসররা এখন বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে হামলা ও লুটপাট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে ছাত্রদলের আয়োজনে শহীদ মিনারে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে কিছুদিন আগে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে। তাদের দোসররা এখন বিভিন্ন কায়দায় দেশকে অস্থিতিশীল করার জন্য মিছিল থেকে বিভিন্ন দোকানপাটে হামলা ও লুটপাট করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে। গণহত্যাকারী আওয়ামী লীগের দোসররা মিছিলে ঢুকে এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। কাজেই আমাদেরকে সোচ্চার থাকতে হবে, যাতে করে আমাদের সম্পদ কেউ ধ্বংস করতে না পারে।

তিনি আরও বলেন, যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি আমাদের ভাই। কাজেই আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সচেতন থেকে আমরা তীব্র নিন্দা জানাব। এই গণহত্যা বন্ধের জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।

বিএনপি টুকু বলেন, কখনোই গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তার ধ্বংস অনিবার্য, ইতিহাস তাই বলে। আজকে শুধু মুসলমান হিসেবে নয় একজন মানুষ হিসেবে বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর প্রায় সকল দেশেই বিক্ষোভ ও প্রতিবাদ হচ্ছে। যে শিশুটি মারা যাচ্ছে তার কী দোষ, তার কী অপরাধ? এভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এজন্য সারাবিশ্বে ইসরায়েলির পণ্য বর্জন করছে, ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এই গণহত্যা চালিয়ে যারা মনে করছে টিকে থাকবেন, থাকতে পারবেন না। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি ও নিন্দা জানাই। এই হত্যার বিচারের দাবি জানাই। এদের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভর সভাপতিত্বে ও সদস্যসচিব এম এ বাতেনের সঞ্চালনায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9