বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

০৮ এপ্রিল ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাটের জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়ে এক প্রতিবাদ সমাবেশ হয় ।

এ সময় ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’; ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’; ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাগেরহাট জেলা ছাত্রদলের সদত্য বিদায়ী সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপ, ছাত্রদল নেতা ফয়সাল মোর্শেদ, শেখ আল মামুন, আল ইমরান, শামিম শিকদার, রানা দিদার, শাওন, টুটুল, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সাগর, তরিকুল মল্লিক, ইমরান খান আবির, রিয়াদ, মিজান, সার্জা, সামির, রথী, রোহিত, শামিম মুন্সি, জসিম মিনা, ফারহান মাসুকসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

আরও পড়ুন: চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা বিসিবির

ছাত্রদল নেতা আলী সাদ্দাম আহমেদ দীপ বলেন, ‘ইসরায়েল দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের ওপর যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ব বিবেক আজ নীরব দর্শক। আমরা বাগেরহাট জেলা ছাত্রদল এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই।’

ফয়সাল মোর্শেদ তার বক্তব্যে বলেন, ‘আমাদের সবার উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের সব পণ্য বয়কট করা। প্রয়োজনে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ ঘোষণারও সময় এসেছে।’

শেখ আল মামুন বলেন, ‘আমরা শুধু প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হব না। ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠনে জেলা ছাত্রদল শিগগিরই  ব্যাপক প্রচার-প্রচারণা চালাবে। আমরা সাধারণ ছাত্রছাত্রীসহ সবার কাছে ইসরায়েলের আসল চেহারা তুলে ধরব।’

এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিন মুসলমানদের ওপর ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে, এর বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরাও রাজপথে নেমেছি। আমরা পারি ইহুদি পণ্যগুলো বর্জন করতে। আজ থেকে এখন থেকে আমরা সবাই এই ইহুদিদের পণ্য বর্জন করব।’

আরও পড়ুন: জবির ভর্তিতে কোটায় আবেদনের তারিখ ঘোষণা

বক্তারা আরও বলেন, ‘আমরা বর্তমান সরকারকে আমাদের পক্ষ থেকে জানায় ইসরায়েলের যতো পণ্য ও ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেগুলোর তালিকা তৈরি করে তাদের ব্যবসা বন্ধ করা। তাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা। ইসরায়েলকে যেসব দেশ সাপোর্ট করছে, তাদেরও কূটনীতিকভাবে প্রত্যাখ্যান করা। ইসরায়েলকেও কূটনীতিকভাবে বিভিন্ন দেশের সাথে মিলে চাপ প্রয়োগ করা।’

তারা বক্তব্যে আরও বলেন, ‘আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় রাজপথে থেকে ইসরায়েলের সব পণ্য বয়কট করে জনসমর্থন আদায়ে কাজ করব এবং ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করব।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9