নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি গ্রেপ্তার

০৮ এপ্রিল ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
আনোয়ার হোসেন আনু

আনোয়ার হোসেন আনু © সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন আনুকে (৩৮) গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে শহরের বেদগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামের সিহাব উদ্দিন আহমেদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং এস এম হলের সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় জানা গেল

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তাকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
 
ওসি আরও জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬