গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

০৮ এপ্রিল ২০২৫, ০১:১০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
রাবি ছাত্রদলের মানববন্ধন

রাবি ছাত্রদলের মানববন্ধন © টিডিসি

অধীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের লাগাতার বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ ও নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম মিঠু বলেন, ‘আরব হলো পশ্চিমা দালাল। তারা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হতো, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরায়েলের এ বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করত।’

আরও পড়ুন: ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

তিনি আরও বলেন, ইসরায়েলের মতোই বর্বর ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাহিনী। এ দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের কর্মী মাহমুদুল হাসান বলেন, ‘এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজার মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহীর নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরায়েলি সব পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।’ 

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘বায়োমেট্রিক' চালু না করলে ব্যবস্থা

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘ইসরায়েলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি। জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সবার উচিত ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য।’

মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও বিভিন্ন হল শাখার নেতারাসহ দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। 

কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি
  • ১৬ মে ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্টই খারাপ না: ডাকুস ভিপি
  • ১৬ মে ২০২৬
আগামীকাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৬ মে ২০২৬
‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, ছবি তুললে…
  • ১৬ মে ২০২৬
মন দিয়ে পড়ালেখা করতে হবে, মোবাইল কম ব্যবহার করতে হবে
  • ১৬ মে ২০২৬
গ্রহণযোগ্যতা হারিয়েছে ডাকসু: কাদের 
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081