পারভীন আপার গল্প শুনলে দেশ লুটকারীরা রাতে ঘুমাতে পারতেন না: তাসনিম জারা

০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, আমরা দুর্নীতি নিয়ে অনেক কথাই বলি। বলি যে দেশ থেকে হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি, কার কাছ থেকে টাকাগুলো লুট করা হয়েছে। সেই টাকা লুট করা হয়েছে পারভীন আপাদের মতো মানুষের কাছ থেকে, যাঁরা সামান্য একটু রাস্তা, একটু সম্মান ছাড়া আর কিছুই চান না। অথচ সেটুকুও তারা পান না।

যারা দেশটাকে লুট করেছে, আমার মনে হয় না কখনো তারা পারভীন আপার মতো কারো উঠানে বসে জীবনের গল্প শুনেছেন। শুনলে হয়তো তারাও রাতে ঘুমাতে পারতেন না।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা লেখেন,  ঈদের পরদিন রাজবাড়ীতে ছিলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক শত কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছি। এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উঠোন থেকে আরেক উঠোনে গিয়েছি। কোনো মঞ্চ ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না।

আমরা গোল হয়ে বসেছি মানুষের ঘরের উঠোনে। কখনো খোলা আকাশের নিচে, কখনো টিনের চালার নিচে, আবার কখনো গাছতলায়। আশেপাশের বাড়ির মানুষরা এসে বসেছেন। বলেছেন তাদের জীবনের গল্প, ছোট ছোট সমস্যার কথা যার সমাধান হলে জীবনটা হয়তো একটু সহজ হয়ে উঠত।

ফেসবুকে তিনি লেখেন, এর মধ্যে একটা বৈঠকে পারভীন আপা এমন একটা গল্প বললেন যা আমি সহজে ভুলতে পারবো না। উনি দুই মাস আগে স্বামীকে হারিয়েছেন। গ্রামের সরু, ভাঙা পথে গাড়ি চলার উপায় নেই, তাই গাড়ি দিয়ে স্বামীর মরদেহ বাড়িতে আনতে পারেননি।

আনতে হয়েছে ভ্যানে করে। কথাগুলো বলার সময় পারভীন আপা কেঁদে ফেললেন। তার কথায় ছিল গভীর এক অসহায়ত্ব। পারভীন আপার এই কথাগুলো বারবার মনে পরে। ঘুমাতে গেলে চোখ বুজতেই তার মুখটা দেখতে পাই। সেই অসহায় চোখ, যেখানে সম্মান হারানোর কষ্ট বড় ক্ষত হয়ে বসে গেছে।

তিনি আরও লেখেন, আমরা দুর্নীতি নিয়ে অনেক কথাই বলি। বলি যে দেশ থেকে হাজার কোটি টাকা লুট হয়েছে। কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি, কার কাছ থেকে টাকাগুলো লুট করা হয়েছে। সেই টাকা লুট করা হয়েছে পারভীন আপাদের মতো মানুষের কাছ থেকে, যাঁরা সামান্য একটু রাস্তা, একটু সম্মান ছাড়া আর কিছুই চান না। অথচ সেটুকুও তারা পান না। যারা দেশটাকে লুট করেছে, আমার মনে হয় না কখনো তারা পারভীন আপার মতো কারো উঠানে বসে জীবনের গল্প শুনেছেন। শুনলে হয়তো তারাও রাতে ঘুমাতে পারতেন না।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9