উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টে ছবক দিচ্ছেন: রিজভী

০৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নানান ছবক দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির নাম ব্যবহার করে যারা অনৈতিক কাজে জড়িত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। এ সময় অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নিবার্চনের দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনে পরিণত করবে। বিএনপির নাম ব্যবহার করে যারা অনৈতিক কাজে জড়িত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পরাজিত শক্তি নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence