পল্টন থানা ছাত্রলীগের সভাপতিসহ আটক ১৭

২৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৬ AM
পল্টন থানা ছাত্রলীগের  সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন

পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরন

রাজধানীর পল্টন এলাকায় একটি ভবনে ঢুকে মালিকের কাছে ‘টাকা দাবি’ করায় থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে তাদের আটক করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাত পর্যন্ত তাদের থানায় রাখা হয়।

ওসি জানান, আজাদ প্রোডাক্টস ভবনের ১৮তলায় ঝামেলা হচ্ছে শুনে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখানে গিয়ে পুলিশ তাদের মারামারি করতে দেখে। এ সময় মিরন ও তুহিনের পক্ষের ১৭ জনকে আটক করে নিয়ে আসে পুলিশ।

রাতে পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, নাজমুল দাবি করেছে, তুহিনের কাছে টাকা পায়। এ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ১৭ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এখন তারা থানায় রয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি।

 

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬