কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচন দেওয়া হলে মেনে নেওয়া হবে না: নাহিদ

২৬ মার্চ ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার এবং বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। 

বুধবার (২৬ মার্চ)সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৭১ এবং ২৪ ভিন্ন কিছু নয়। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ এর যে স্পিরিট সেটি পুনরুজ্জীবিত হয়েছে। ৭১ এ আমরা যা চেয়েছিলাম, সেটি ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বলেই ১৫ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজম চেপে বসেছিল।  যার কারণে আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে। আমরা কিন্তু ৭১ এ যে সাম্যের কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই বৈষম্যহীনতার কথাই বলছি।যারা এটাকে মুখোমুখি দাড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ।

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ জাতীয় পার্টির দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন; সেই পথে গেলেই জাতির গনতন্ত্রের পথে উত্তোরণ ঘটবে। সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলের চাপে নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না। পুরোনো সংবিধান এবং পুরোনো ব্যবস্থাকে আকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতায় যাওয়ার লোভো আমরা যেন সেই সম্ভাবনাকে নষ্ট করে না দেই। আমরা দেখতে পাচ্ছি, একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিচার এবং সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনে নানা ধরনের পায়তারা চলছে। এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জাতীয় ঐক্যের যে পাটাতন তৈরি হয়েছে, আমরা সেই পাটাতনেই আছি। সেই পাটাতনে হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে। আমরা যদি ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে রক্ষা করতে চাই তাহলে আমাদের একই পাটাতনে থেকে সামনের দিকে এগোতে হবে।

জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে কিংবা হোক এমনটি আমরা চাই না। তবে আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্খা কিংবা জনগণের সংস্কারের যে আকাঙ্খা সেখান থেকে কেউ সড়ে গেলে তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না।’

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬