আস্থা ফিরলে কাল থেকেই মধুতে যাবে ছাত্রদল

২১ জানুয়ারি ২০১৯, ০৫:১১ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান

সাংবাদিকদের সাথে কথা বলছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান

আস্থা ফিরলে মধুর ক্যান্টিনে স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচী পালন করার কথা বলেছে ছাত্রদল। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সভা শেষে এ কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

আকরাম বলেন, ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনের পক্ষে থেকে মধুর ক্যান্টিন, আবাসিক হলগুলোতে সহাবস্থানের দাবি করা হয়েছে। পরিবেশ সংসদে সহাবস্থানের বিষয়ে আস্থা তৈরি হয়েছে। আজকে প্রক্টরিয়াল টিমের নিরাপত্তা ছাড়া বৈঠকে এসেছি। সেই ধারাবাহিকতায় ছাত্রলীগ আমাদের মধুর ক্যান্টিনে চায়ের আমন্ত্রণ জানাচ্ছে। অনুকূল পরিবেশ থাকলে আগামীকাল থেকে মধুর ক্যান্টিনে আসব। আস্থার পরিবেশ তৈরি হলে আমরা হলে ফিরব।

এ প্রসঙ্গে উপস্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, হলে শিক্ষার্থীদের তথ্য প্রভোস্টের কাছে রয়েছে। তাদের মধ্যে ছাত্রদলের যারা নিয়মিত শিক্ষার্থী তারা প্রভোস্টের মাধ্যমে হলে থাকলে আমাদের সমস্যা নেই।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রসংগঠনগুলোর সাথে দ্বিতীয় দফা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের বৈঠকে গঠনতন্ত্র, আচরণবিধি নিয়ে আলোচনা হয়। ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে ভোটার ও প্রার্থীদের বয়স, ভোট কেন্দ্র, সিসিটিভি ক্যামেরা স্থাপন, তফসিলসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেয়।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক নিয়ে সাংবাদিকদের বলেন, দুটো বিষয়ে আলোচনা হয়েছে। একটা গঠনতন্ত্র ও আরেকটি আচরণ বিধি নিয়ে। গঠনতন্ত্র নিয়ে যে সুপারিশ করা হয়েছে তা সিন্ডিকেট সভায় উঠবে। সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬