অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে সমন্বয়কসহ ৫ জন গ্রেপ্তার

২৩ মার্চ ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৪ PM
পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © কেএমপি

খুলনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির খুলনা সমন্বয়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২১ মার্চ) রাতে এক ব্যবসায়ীকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ মার্চ) খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।  

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গণমাধ্যম সেল জানায়, অপহৃত ব্যক্তি হলেন নূরে আলম মোল্লা (৫৬), যিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা এবং খুলনার বসুপাড়া এতিমখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে তার বাসা থেকে অপহরণ করে। এরপর তাকে খুলনা সদর থানার গল্লামারী ৪ নম্বর কাশেম সড়কের একটি ফ্ল্যাটে আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ১ কোটি টাকা দাবি করা হয়।  

ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের শনাক্ত করে। পরে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন— দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক জিয়াউর সাদাত জিয়া (৪৮), জাতীয় নাগরিক কমিটির খুলনা সমন্বয়ক ইমন মোল্লা (২৪), মাহাবুব হাসান পিয়ারুল (৫৫), জয় হাসান (২২) এবং শাকির রহমান (২২)।  

অভিযানে ভুক্তভোগী ব্যবসায়ী নূরে আলম মোল্লাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনায় ২৩ মার্চ (রবিবার) নূরে আলম মোল্লার ছেলে কৌশিক আহমেদ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২২, ধারা ৩৪২/৩৬৪/৩৮৫/৩৮৭ পেনাল কোড অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে। 

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9