জাবিতে স্টেশন স্থাপনসহ মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ানোর দাবি শিবিরের

২৩ মার্চ ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ PM
কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিচ্ছে জাবি শাখা ছাত্রশিবির

কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিচ্ছে জাবি শাখা ছাত্রশিবির © টিডিসি

মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ এবং  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি স্টেশন স্থাপন করার দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন জাবি শাখা ছাত্রশিবির।

আজ রবিবার (২৩ মার্চ) বেলা ২টার দিকে তারা এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সাভার অঞ্চলের মানুষের অবদান আত্মদানের কথা উল্লেখপূর্বক জাবির শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা, কর্মচারী ও এ অঞ্চলের ঢাকাগামী মানুষের যাতায়াত  সমস্যা সমাধানে নির্মাণাধীন মেট্রোরেল নবীনগর পর্যন্ত সম্প্রসারণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি স্টেশন স্থাপনের কথা বলা হয়। 
 
স্মারকলিপিতে বলা হয়, ‘ফ্যাসিবাদী কাঠামোর বিলোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাভারের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছিল। আন্দোলনে যেমন জীবন দিয়েছে এ অঞ্চলের মানুষ তেমনি আহত হয়েছে জাবি শিক্ষার্থীরা। সাভার-ঢাকার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কম হলেও দীর্ঘ যানজট ও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে চাকরিসহ নানামুখী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এ অঞ্চলের মানুষ। জরুরি কাজে ঢাকা যেতে হলেও মাঝেমধ্যে কয়েক ঘণ্টা সময় চলে যায়। এতে শিক্ষাজীবন ও পরবর্তী সময়ে কর্মজীবনে প্রভাব পড়ছে শিক্ষার্থীদের। এ ছাড়া এ অঞ্চলের কয়েক হাজার কর্মজীবী মানুষের ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াতে সময় ও অর্থের ব্যপক অপচয় হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ (পাতাল ১৩.৫০ এবং উড়াল ৬.৫০ কিলোমিটার) মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ, ভর্তি যেভাবে

শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধান হতে পারে মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা। এতে অত্র অঞ্চলের কয়েক লাখ লোকের পাশাপাশি মেট্রো-সুবিধা পাবেন জাবির ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

সাভার পৌরসভাসহ এতে আশুলিয়া অঞ্চলের বহু মানুষ এ সুবিধার ফসল ঘরে তুলতে পারবে। এ রুটটি মিরপুর হয়ে ভাটারাগামী হলেও এমআরটি লাইন-৬-এর সঙ্গে গাবতলী ইন্টারচেইঞ্জের জন্য নর্দান রুটের সুবিধাও পাবে যাত্রীরা। ২০২৮ সাল নাগাদ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ রুটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বিধায় যত দ্রুততম সময়ে সম্ভব এ কাজ শুরু করার দাবি রইলো। ইতোমেধ্য হেমায়েতপুর ডিপোর শতভাগ ভূমি অধিগ্রহণের পাশাপাশি ভূমি উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

তাই, অত্র অঞ্চলের জনগণ ও জাবি শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয় শাখা দ্রুততম সময়ের মধ্যে ওই দাবি বাস্তবায়নের বিশেষ অনুরোধ জানাচ্ছে।

এ বিষয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, সংগঠনের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, বর্তমানে মেট্রোরেলের সাউদার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত নির্ধারিত হলেও, এটি নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হলে বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি আশপাশের কয়েক লাখ মানুষ সরাসরি মেট্রোরেল সুবিধা পাবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার সঙ্গে সহজ ও দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি: দুই ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হবে একসঙ্গে

তিনি আরও বলেন, ২০২৮ সালের মধ্যে এমআরটি লাইন-৫-এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তাই নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টেশন স্থাপনের বিষয়টি এখনই বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই চাওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় মনে করেছেন এবং পরবর্তী মিটিংয়েই মেট্রোরেলের বর্ধিতকরণের ব্যাপারটি উত্থাপন করবেন বলে জানিয়েছেন মুহিব।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন জাবি শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081