সারজিস বা হাসনাত যেকোনো একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

২৩ মার্চ ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ PM
সারজিসের পোস্টে হান্নান মাসউদের কমেন্ট

সারজিসের পোস্টে হান্নান মাসউদের কমেন্ট © সংগৃহীত

সেনাবাহিনীকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর মধ্যে যেকোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রবিবার (২৩ মার্চ) সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সেই পোস্টের মন্তব্যের ঘরে এই কথা লিখেছেন হান্নান মাসুদ

 হান্নান মাসুদ লিখেছেন, ‘এসব কি ভাই! পাবলিকলিই বলছি, দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’

তিনি আরও লেখেন, ‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার  অ্যাজেন্ডা কাদের! সরি, আর চুপ থাকতে পারলাম না।’

এদিকে, হাসনাতের পোস্টের কিছু কিছু অংশে দ্বিমত জানিয়ে সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যেকোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে।

এর আগে, শুক্রবার (২১ মার্চ) ফেসবুকে সেনাবাহিনীকে নিয়ে বিস্ফোরক এক পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এই নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬