কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা, ছাত্রদল নেতা বহিষ্কার

২৩ মার্চ ২০২৫, ০৪:৩৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
আব্দুল্লাহ আল মিলন

আব্দুল্লাহ আল মিলন © টিডিসি সম্পাদিত

এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হওয়ার পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত ছাত্রদল নেতার নাম আব্দুল্লাহ আল মিলন (২৭)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার অধীন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। 

এতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুল্লাহর সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছেন।

জানা যায়, আলফাডাঙ্গার এক কলেজছাত্রী তাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গত ৬ মার্চ রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন ও তার দুই সহযোগীর নামে থানায় মামলা করেন।

মামলার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ পলাতক ছিলেন। গত সোমবার (১৭ মার্চ) রাতে আব্দুল্লাহকে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পর দিন মঙ্গলবার (১৮ মার্চ) ফরিদপুর আদালতে পাঠায় স্থানীয় থানা পুলিশ। 

যশোরে ফ্যামিলি কার্ড পেলেন দুই হাজার ৪২ জন
  • ১৭ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৭ মে ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081