আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন: হাসনাত আব্দুল্লাহ

২২ মার্চ ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাসনাত

সমাবেশে বক্তব্য দিচ্ছেন হাসনাত © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইনা। আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই বিচার নিশ্চিত করতে হবে। তাহলেই তারা কখনও রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন।‘

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে ‘গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ’- এর দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ পরবর্তী শহিদ মিনার অভিমুখে মিছিল করে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।  

বিক্ষোভ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের পতন ভোটে না, গণঅভ্যুত্থানে হয়েছে। বাংলাদেশে সব হবে কিন্তু তা আওয়ামী লীগকে বাইরে রেখে। নির্বাচন কমিশনকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, ভারতীয় শক্তির এক্সটেনশন। এরা ভারতের নাটাইয়ে চলে। আমরা ৫ তারিখ সেই সূতা কেটে দিয়েছি।’

রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে হাসনাত বলেন, ‘জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে আওয়ামীকে পুনর্বাসন করেছিল, জিয়াউর রহমানকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামায়াত তাদের নেতাদের জীবন দিয়ে সেই দায় পূরণ করেছেন। আমরা তাদের সুযোগ তৈরি করে দিলে আমাদেরও সেই দায় মেটাতে হবে।’ 

তিনি বলেন, ‘যে বাংলাদেশে জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি, পিলখানা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও গুম-খুনের বিচার হয়নি সেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। দশটা নমরুদ ও দশটা ফেরাউন মিলেও একটা হাসিনা হতে পারবে না।’

এসময় অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, সংগঠনের অন্যতম সদস্য রফিকুল ইসলাম আইনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9