নির্বাহী আদেশে নয়, বিচার প্রক্রিয়ায় আ.লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

২২ মার্চ ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
এনিসিপির সমাবেশে হাসনাত আব্দুল্লাহ

এনিসিপির সমাবেশে হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

নির্বাহী আদেশে নয় বরং বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে  আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যে গুম-খুন করেছে তার বিচারের মাধ্যমে নিষিদ্ধ চাই। সরকারকে বলতে চাই- আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাদের সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই- ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল! ২০২৩ সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল! 

তিনি বলেন, যে বাংলাদেশে এখনো পর্যন্ত গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি, সেই বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। ৫ আগস্টই সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা, রাজনীতি এ দেশে নিষিদ্ধ হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী বাংলাদেশ হবে উইদাউট আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। জুলুম ভুলে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে আপস করলে মজলুমের সঙ্গে প্রতারণা করা হবে।

সেনাবাহিনীর সদস্যদের রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে এই ছাত্রনেতা বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ চব্বিশ পরবর্তী বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন। 

এসময় ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081