আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা সেখানেই থাকুন: হাসনাত

২২ মার্চ ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১২ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।

আজ শনিবার (২২ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, ‌‌‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের কাজ ক্যান্টনমেন্টে। আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‌‌‌‘বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে।’ 

বিস্তারিত আসছে...

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের পুষ্টির নামে পচা কলা বিতরণ
  • ০৮ এপ্রিল ২০২৬
বর্ষবরণ: যশোর শহরজুড়ে চলছে উৎসব আয়োজনের প্রস্তুতি
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারীকরণ করা হবে: প্রধ…
  • ০৮ এপ্রিল ২০২৬
জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
close