ঢাবি ছাত্রদল ২০০৬-০৭ সেশনের মিলনমেলা ও ইফতার

২২ মার্চ ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
২০০৬-০৭ সেশনের মিলনমেলা ও ইফতার

২০০৬-০৭ সেশনের মিলনমেলা ও ইফতার © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০০৬-০৭ সেশনের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারের আগে এবং পরে ছাত্রদলের এসব সৈনিকরা জীবনের শ্রেষ্ঠ সময়ের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এবং বর্তমান বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল খান বলেন, আজকে আসলে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের নানান কথা মনে পড়ছে আজ। ছাত্রদল করতে গিয়ে অনেক বৈষম্যের শিকার হয়েছি। এমনকি ইয়ার গ্যাপ পর্যন্ত দিতে হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা ২০০৮ সালের পর আর ক্যাম্পাসে আড্ডা পর্যন্ত দিতে দেেয় নাই। তবে সব আক্ষেপ শেষ হয়ে যায় যখন ১ম বর্ষের ছাত্রদল করা বন্ধুদের সঙ্গে পুরানো আড্ডায় ফিরে যাই। 

তিনি আরও বলেন, বিএনপি, ছাত্রদল যতদিন থাকবে এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। 

ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ সেশন পুরো ক্যাম্পাসে একটি আদর্শ। এতো বছর পরেও আমরা আগের মতোই ঐক্যবদ্ধ। দলের দুঃসময়ে এখনো এ সেশন ঝাপিয়ে পড়বে। 

তিনি বলেন, আমরা রাজনীতিটা উপভোগ করেছি। কিন্তু ২০০৮ সালের পর হতাশ হয়ে গিয়েছিলাম যখন আমাদেরকে হল থেকে, ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। তবে আমাতের ব্যাচ হলো অদম্য। ক্যাম্পাসের বাইরে থেকেই সব কার্যক্রমে অংশগ্রহণ করেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এবং এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) উপদেষ্টা মীর মোহাম্মদ জসিম বলেন, আজকে খুবই ভালো লাগছে কারণ দীর্ঘদিন পর হাকিম চত্বরে জিয়ার আদর্শের সব বন্ধু মিলে একত্রিত হতে পেরেছি। 

ইনকিলাবের চিফ রিপোর্টার ও ইরাবের সভাপতি ফারুক হোসাইন বলেন, দীর্ঘ একটি কঠিন সময় পার করেছি আমরা। অনেকের সঙ্গে ১৫ বছর পর দেখা। খুবই ভালো লাগছে আজকের অনুষ্ঠানে আসতে পেরে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রোকন উজজামান, সাবেক নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিক, কাউসার, জাহাঙ্গীর, সিদ্দিক, আসাদ, রিয়াদ, নওফেল, আরিফ, ফারুক, রকি, সাইফুল, আলাউদ্দিন, শিশির, ফরিদ, ডা. নাজিম, জাহিদ, সাব্বির, হ্যাভেন, জাহাঙ্গীর, শাওন, মাসুদ, সুজন, সাইফুল্লাহ, শিমুল ও সাইফ।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9