ভোটারের বয়স ১৬ করার প্রস্তাব রাখবে এনসিপি

২২ মার্চ ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৪ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © ফাইল ফটো

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোটার হওয়ার বয়স ১৬ করার প্রস্তাব দেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়াও নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাবও দেবেন তারা।

আজ শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
 
তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই নতুন সংবিধান রচনা করা দরকার। এনসিপি মনে করে আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইন সভায় রূপান্তরিত হবে।’

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬