আ.লীগকে দেশের ইতিহাসে প্রথম ওয়াই-ফাই দল বললেন প্রীতি

২২ মার্চ ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM
আওয়ামী লীগের লোগো ও জান্নাতুন নাঈম প্রীতি

আওয়ামী লীগের লোগো ও জান্নাতুন নাঈম প্রীতি © সংগৃহীত

লেখিকা ও আর্টিস্ট জান্নাতুন নাঈম প্রীতি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ। শুক্রবার (২১ মার্চ) রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয় বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে প্রীতি লেখেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগেরই ইনান সবাইকে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় ইনান, আমরা ইতোমধ্যেই জানি- বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ। নেত্রী, নেত্রীর পুত্র কন্যা আত্মীয়স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছে।

আরো পড়ুন: হকারের দখলে ঢাকা কলেজের ফটক, ফুটপাতে হয়রানির শিকার পথচারী

এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয় জানিয়ে তিনি বলেন, আবার সেই ডাক নিয়ে কথা বললে বলে দেশে আসেন। ভাই- কোন দেশে আসব? কোন দেশের রাজপথে দাঁড়াব আগামীবার বলে দিয়েন।

নাহলে দেখা যাবে আন্দোলন দিল্লিতে, আমি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালিয়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর। মাঝখানে রবীন্দ্র সংগীত বাজতেছে- অনেক কথা যাও বলি, কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, যোগ করেন তিনি।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬