আওয়ামী লীগের ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা খারাপ নয়: জি এম কাদের

২১ মার্চ ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:৫৭ PM
জি এম কাদের

জি এম কাদের © ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আওয়ামী লীগ একটি দল, যারা দলের ভেতরে বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে; কিন্তু গাড়িটা তো খারাপ নয়।’

আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেনপাড়ায় তাঁর বাসভবনে এ মন্তব্য করেন কাদের।

জি এম কাদের বলেন, ‘যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফ্যাসিবাদী আবার দেখছি। সে জোর করে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে। জোর করে আমাদের নিয়ে আসবে। আবার কাউকে জোর করে বাদ দেবে। তারা জোর করে আমাদেরকে বাদ দিয়ে ইলেকশন করবে। একটি বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এতে দেশে স্থিতিশীলতা আসবে না। সামনের দিকে দেশ আরও সংঘাতময় ও দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।’

জি এম কাদের বলেন, ‘আপনারা পারছেন না, অন্য কাউকে দায়িত্ব দেন। এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম বিপদগ্রস্ত হতে পারে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ঘনিষ্ঠজনেরা এমন কিছু কাজকর্মে উৎসাহিত করছেন, যেগুলো রাজনীতির নামে লুটতরাজ। পুলিশ বাহিনীর মনোবল ভেঙে অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও তাদের দায়। যেহেতু ঢালাওভাবে সব পুলিশকে তারা দোসর হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের অপব্যবহার করা হচ্ছে। কতগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলো নতুনভাবে সাজানো খুব সহজসাধ্য হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলামসহ নেতা-কর্মীরা।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9