টালবাহানা ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ চায় গণতান্ত্রিক ছাত্রসংসদ

২১ মার্চ ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:৫৭ PM
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ © সংগৃহীত

কোনোরকম টালবাহানা ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ চায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে ছাত্রসংগঠনটি।

সংগঠনের সহ-মুখপাত্র ফারদিন হাসান আন্তন প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কোনোরকম টালবাহানা ছাড়া ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল ‘আওয়ামী লীগ’ নিষিদ্ধ চায় এবং অনতিবিলম্বে তাদের সকল অপরাধের বিচার চায়।

গণতান্ত্রিক ছাত্রসংসদ আরও জানায়, জুলাইয়ে যুদ্ধ করে ছাত্র-শ্রমিক-জনতা যেই দলকে প্রত্যাখ্যান করেছে তাদের পুনর্বাসন কখনোই মেনে নেওয়া হবেনা।

এর আগে আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, এই মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। অবিলম্বে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬