সুষ্ঠু নির্বাচন বানচালে একটি চক্র সক্রিয়: রকিবুল ইসলাম বকুল

২১ মার্চ ২০২৫, ০৭:০৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM
প্রধান অতিথি জুলাই আন্দোলনে নিহতের পরিবার ও আহতের ঈদ উপহার তুলে দেন

প্রধান অতিথি জুলাই আন্দোলনে নিহতের পরিবার ও আহতের ঈদ উপহার তুলে দেন © সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন আয়োজন বানচাল করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের সকল নেতাকর্মীদের আবারও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন।

শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রকিবুল ইসলাম বকুল আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের অবদান ভুলে যাওয়া অসম্ভব। তবে আন্দোলন শেষ নয়, যে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনের জন্য আবারও প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যাপকভাবে অংশগ্রহণ করে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানাই।

বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ১৫ বছরের আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে সকল ইউনিটে তাদের মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জুলাই আন্দোলনে নিহত ও আহতের মাঝে ঈদ উপহার তুলে দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা। এছাড়াও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সন্ধান চেয়ে বিভিন্ন বক্তব্য দেন।

অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশনের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে নেই রাবি, নেপথ…
  • ২৪ জুন ২০২৬
শুভ জন্মদিন মেসি, রোজারিও থেকে বিশ্বজয়
  • ২৪ জুন ২০২৬
ভোরে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
  • ২৪ জুন ২০২৬
নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্য…
  • ২৪ জুন ২০২৬