আওয়ামী লীগ নিষিদ্ধের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক শিবির নেতার

২১ মার্চ ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩১ PM
আলী আহসান জুনায়েদ

আলী আহসান জুনায়েদ © ফাইল ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনের সংগঠক ও সাবেক শিবির নেতা আলী আহসান জুনায়েদ। শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ছাত্র-জনতা আবারও প্রস্তুত আওয়ামী লীগের পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে।

তিনি আরও লেখেন, একটা বিষয় স্পষ্ট—জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, তবে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা থাকবে না। কিন্তু কেউ যদি শুরুতেই বিভক্তি সৃষ্টি করে, তবে তাদের বিষয়ে সতর্ক থাকা জরুরি।

আলী আহসান জুনায়েদ বলেন, শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার যে কোনো প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব। আসুন, আবারও ঐক্যবদ্ধ হই—যেমন আমরা জুলাইয়ে হয়েছিলাম।

আলী আহসান জুনায়েদ আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে ঐকমত্যে পৌঁছাতে হবে। গণহত্যাকারীদের ঠিকানা, এই বাংলায় হবে না।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9