আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

২১ মার্চ ২০২৫, ০১:৫১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি। তার এই বক্তব্য প্রত্যাখান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার পর ক্যাম্পাসের বিজয় একাত্তর হলের সামনে থেকে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। এরপর বিভিন্ন হল থেকেও মিছিল বের করা হয়। পরে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনের সড়কে গিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

রাত দুইটার দিকে এই প্রতিবেদন লেখার সময় সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। এসময় তারা ‘বিচার বিচার, বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘ড. ইউনূসের বক্তব্য, প্রত্যাহার করতে হবে’ প্রভৃতি স্লোগান দিতে শোনা গেছে।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩টায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9