আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল, আত্মপ্রকাশ কাল

১৯ মার্চ ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM

© সংগৃহীত

‘জনতার দল’ নামে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন এ দলটির মুখপাত্র ডেল এইচ খান। 

তিনি বলেন, ‘ড. ইউনুসের দেখানো পথে হাঁটবে আমাদের নতুন এ দল। তাকে আমরা আইডল মনে করছি। ছাত্ররা মাত্র ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে বিগত ৫৩ বছরের পুরাতন রাজনীতিকে খারিজ করে দিয়েছে। ছাত্রদের অভিজ্ঞতা কম, তবে আমাদের এ দলে যাদের নিয়ে গঠন করা হবে তাদের অভিজ্ঞতা আছে। তবে ‘অভিজ্ঞদের অভিভাবকত্বে তরুণদের নেতৃত্ব’ এ দলটি গঠন করা হবে।’

তিনি আরো বলেন, ‘ আমরা মধ্যমপন্থী দল হিসেবে আত্মপ্রকাশ করছি। আমাদের দলে সামরিক (অব.) বেসামরিক, ব্যাংকার, আইনজীবী ও সিনিয়র সাংবাদিকদের নিয়ে দলটি গঠন করা হবে।’

নতুন দলটির চেয়ারম্যান হলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল। 

আরো পড়ুন: সংবাদ প্রকাশের জের, ইউজিসিতে ‘মব’ সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলাচেষ্টা

জানা গেছে, ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ১ নং হলে বিকেল ৩টায় দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হবে। এতে ২৪ বিপ্লবের শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত থাকবেন। এ ছাড়াও ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9