জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী 

১৭ মার্চ ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৬ AM
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে উপজেলা জাতীয় পার্টি থেকে নেতাকর্মীদের পদত্যাগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে উপজেলা জাতীয় পার্টি থেকে নেতাকর্মীদের পদত্যাগ © সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতির কাছে ক্ষমা চেয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করে নেতাকর্মীরা।

প্রথমে গণহারে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, পৌর শাখার সভাপতি মহসিন সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।

পরে পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। যার কারণে মনে করি আমরাও অপরাধী। এজন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি। এখান থেকে ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছে।

তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন উপজেলা জাতীয় পার্টি কখনো গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে। সেই বিবেক থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী। যার কারণে জাতির কাছে ক্ষমা চেয়ে আমরা পদত্যাগ করছি। আমরা যদি নতুন দলে যোগদান করি, তাহলে সবাই একযোগে একসঙ্গে দেশের স্বার্থে-দেশের উন্নয়নে নতুন দলে যোগাযোগ করবো।

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১২ জনকে চাকরি দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন কলেজছাত্রের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে, কালচারাল ও মিডিয়া লীগের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9