রাজনীতিতে কোনো ‘ফুলস্টপ’ নেই: হুম্মাম কাদের চৌধুরী

১৩ মার্চ ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৯ PM
হুম্মাম কাদের চৌধুরী

হুম্মাম কাদের চৌধুরী © সংগৃহীত

রাজনীতিতে কোনো ‘ফুলস্টপ’ নেই বলে মন্তব্য করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে ২০১৩ সালে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সব শহীদের রুহের মাগফিরাত কামনায়’ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমরা ইসলামকে রক্ষা করার অধিকার দিইনি। ইসলাম অনেক বড় জিনিস, এটা রাজনৈতি দল দিয়ে রক্ষা হবে না বলে জানান তিনি।  

হম্মাম চৌধুরী বলেন, অনেকেই তাদের ভাষণে বলছেন এখানেই শেষ ফুলস্টপ। কিন্তু রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নাই। যে কথাগুলো আমি বলছি অনেকেই পছন্দ করবে না। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো সবাই মনে করেছিল সালাউদ্দিন কাদেরের রাজনীতি শেষ। এখন ২০২৫ সাল চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুলস্টপের পরে আমি এসেছি। ফুলস্টপের পরে আপনারা আজকে এসেছেন বিচার চাওয়ার জন্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি প্রতিদিন পরিবর্তন হতে থাকে। আপনাদের মাথায় রাখতে হবে আজ যারা আপনার বন্ধু কাল হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়।

ট্যাগ: শাহবাগী
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬