জামায়াত নেত্রীর ওপর বিএনপির হামলা, আমিরের কঠোর হুঁশিয়ারি

১০ মার্চ ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ঝিনাইদহে জামায়াত নেত্রীর ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে এ হুঁশিয়ারি দিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, ‘ঝিনাইদহের মহেষপুরে যারা আমার পর্দানশীন মা-বোনদের গায়ে হাত দিয়েছে এবং পর্দা ছিনিয়ে নিয়েছে তাদেরকে আপনি কি বলবেন? কোন অভিধায়ে পরিচিত করবেন। মনে রাখতে হবে আমাদের কাছে মা-বোনদের ইজ্জত জীবনের চেয়েও মূল্যবান। সুতরাং এ বিষয়কে অবশ্যই ছোট করে দেখার কোন অবকাশ নেই।’

জানা যায়, ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর রুকন নারী নেত্রী হাসিনা খাতুন ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুল্লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জামায়াত নেত্রী। 

জামায়াতে ইসলামীর নারীনেত্রী হাসিনা খাতুন বলেন, ‘রবিবার সকালে কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনাসভা করছিলাম।’

সেই সময় ওই এলাকার বিএনপির নেতা আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুলসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ি, হাঁসুয়া ও বাঁশের লাঠি নিয়ে আমাদের ওপর হামলা করেন। পরে আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার ওপর এনে মারধর করেন। তখন আল-আমিন, সাহেব ও সোহেল আমার শরীরের থাকা ওড়না টান দিয়ে আমার শারীরিক নির্যাতন করার চেষ্টা করেন।’

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংসদ সদস্য আমির হামজাকে গ্রেপ্তার করতে পত্রিকায় বিজ্ঞপ্তির …
  • ১৭ মে ২০২৬
দুই জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৭ মে ২০২৬
অলআউট পাকিস্তান, লিড পেল বাংলাদেশ
  • ১৭ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখা…
  • ১৭ মে ২০২৬
কালিয়াকৈরে কৃষি ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও পৈশাচিক নির্যাতন…
  • ১৭ মে ২০২৬
জিলহজের প্রথম ১০ দিন নখ-চুল না কাটা কি বাধ্যতামূলক, যা বলছে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081