ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে শেরপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন

১০ মার্চ ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
শেরপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন

শেরপুর কলেজ ছাত্রদলের মানববন্ধন © টিডিসি

দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় কলেজের মেইন গেটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

গতকাল রবিবার (৯ মার্চ) ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি অবনতি হয়েছে। এসবের পরও উপদেষ্টা সরকারের কাজে আমরা হতাশ। এখান থেকে উত্তোরনের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। যেখানে ধর্ষণের অভিযুক্ত রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে তবুও বিচারে এত দীর্ঘসূত্রতা আমাদের হতাশ করছে। আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই।’

আরও পড়ুন: আইন ও সালিশ কেন্দ্রে চাকরি, আবেদন স্নাতকেই

এ সময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, কলেজ ছাত্রদল নেতা রাব্বি, নয়ন, সিহাব প্রমুখ।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9