দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

১০ মার্চ ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৩ PM
ছাত্রদলের মানববন্ধব

ছাত্রদলের মানববন্ধব © টিডিসি

দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ 

গতকাল ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রদল। 

মানববনন্ধনে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে ‘My Body My Right’,  ‘Stop The Violence End The Fight’, ‘ঘরে বাইরে কর্মক্ষেত্রে, নারী থাকুক নির্ভয়ে’; ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘আমার বোনের কান্না, আর না আর না’; ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে’; ‘ধর্ষকের কোনো ক্ষমা নাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই’; ‘তনু, তানিয়া নুসরাত, আছিয়া তারপর কে?’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ কবে, যা জানা যাচ্ছে

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমানে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি অবনতি হয়েছে। এসবের পরও উপদেষ্টা সরকারের কাজে আমরা হতাশ। এখান থেকে উত্তোরনের জন্য একটি নির্বাচিত সরকার দরকার। যেখানে ধর্ষণের অভিযুক্ত রয়েছে, সুস্পষ্ট অভিযোগ রয়েছে তবুও বিচারে এত দীর্ঘসূত্রতা আমাদের হতাশ করছে। আমরা ধর্ষকের প্রকাশ্য শাস্তি চাই।’

বক্তারা আরও বলেন, ‘এর আগে আমাদের বোন তনু ধর্ষণের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত ন্যক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে, কিন্তু আমরা উপযুক্ত বিচার দেখতে পাইনি। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই আমাদের ছোট বোন আছিয়ার ওপর পাশবিক নির্যাতনের সুযোগ তৈরি হয়েছে। তনুর বিচার আমরা পাইনি, এই আছিয়ার বিচার পাব কি না, সেটাও নিশ্চিত না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ধর্ষকের এমন শাস্তির দাবি জানাচ্ছি যাতে বাংলাদেশে আর কেউ  ধর্ষণের সাহস না পায়।’

আরও পড়ুন: স্বামীর অনুপ্রেরণায় সহকারী জজ হলেন ইবির রিতু

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে খুব লম্বা লম্বা কথা বলতেন। তিনি কি এখন দেখেন না যে দেশে কি হচ্ছে? সংস্কারের নামে দেশে টালবাহানা চলছে। বিভিন্ন কর্মক্ষেত্রে আমার মা বোনেরা হয়রানির শিকার হচ্ছে। আমার মা-বোনেরা যার যার স্বাধীনভাবে পোশাক পড়বে, কেউ তাতে বাধা দিতে পারবে না। অনতিবিলম্ব আমরা একটি নিপীড়নমুক্ত বাংলাদেশ চাই।’

ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9