'বিজয় সমাবেশ' সফল করতে ছাত্রলীগের বর্ধিত সভা কাল

১৫ জানুয়ারি ২০১৯, ০৬:০৯ PM

© ফাইল ফটো

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আগামী ১৯ জানুয়ারী 'বিজয় সমাবেশ' করবে আওয়ামী লীগ।  এ সমাবেশ সফল করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা আহ্বান করেছে ছাত্রলীগ। সভাটি আগামীকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউ-এ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তীতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, ‘ উন্নয়ন ও সমৃদ্ধির অব্যাহত অগ্রযাত্রায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনন্য সাফল্যে আগামী ১৯ জানুয়ারি বিজয় সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ ঢাকার অন্তর্গত সকল সাংগঠনিক ইউনিট সমূহের সভাপতি/সাধারণ সম্পাদক/ আহ্বায়ক/ যুগ্ম আহ্বায়কদের নিয়ে আগামী ১৬ জানুয়ারি এক বর্ধিত সভার আয়োজন করা হবে। উক্ত সভায় স্ব স্ব ইউনিটের নেতাদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।’

যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬